শরিফ মিয়া জামালপুরঃ- জামালপুর শহরের সর্দার পাড়াস্থ বেসরকারি এম এ রশীদ হসপিটালে দুর্বৃত্তদের হামলা ভাংচুর ও জেলায় বেসরকারি স্বাস্থ্য খাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামপুর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০নভেম্বর)সকালে পৌরশহরের থানা মোড় বটতলা চত্বরে উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি আয়োজনে বক্তব্য রাখেন, হযরত শাহ কামাল হাসপাতাল পরিচালক এডভোকেট আনছার আলী,তুষার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক আব্দুল লতিফ, জামালপুরে এপোলো বেসরকারি হাসপাতালে পরিচালক মোরাদুজ্জামান মোরাদ,ল্যাব কেয়ার ডায়াগনস্টিক পরিচালক আলম খান,যমুনা বেসরকারি হাসপাতাল পরিচালক রফিকুল ইসলাম, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক আব্দুল হাকিম প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য বলেন, জামালপুরে এম এ রশীদ বেসরকারি হাসপাতাল বন্ধ করতে একদল দুর্বৃত্তরা গত বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের মেইন ফটকের দরজা,জানালা সহ আসবাবপত্র ভাঙচুর,টাকা লুটপাট করে ক্ষতি সাধন করে। ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় দাবি জানান।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার