রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে জাহিদুল ইসলাম জাহিদ (২৯) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের চক মোহনপুর (মহুগাঁও) বাজার এলাকায় অভিযান চালানো হয়।
জাহিদের বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান পরিচালনা করে এবং তাকে হাতেনাতে আটক করে।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার