শাহ সাহিদ উদ্দিন স্টাফ রিপোর্টার
কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ভুয়া ঔষধ বিক্রির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
এক বিবৃতিতে তিনি বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয় নিয়ে প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। অসাধু ব্যবসায়ীরা ভুয়া ঔষধ বিক্রি করে সাধারণ মানুষকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রশাসনের উচিত দ্রুত এসব অসাধু চক্রকে চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি জনগণকে সচেতন হয়ে অনুমোদিত ফার্মেসি থেকে ঔষধ কেনার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ভুয়া ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
সম্প্রতি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসক অনুমোদনহীন ঔষধ প্রেসক্রাইব করার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের নজরে আসে। এরপর পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রোগীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার