মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের পর ৭ বছর বয়সী শিশু আতিকা আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে নিহতরা হলেন একই এলাকার অটোচালক পান্নু মিয়া (৪৫) এবং তার ভাই ফজলু (২৮)। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুল (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে খেলাধুলা করছিল শিশু আতিকা। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে স্বজনরা অনুসন্ধান শুরু করেন। এ সময় আতিকার চাচাতো ভাই জানায়, তাকে স্থানীয় কিশোর নাঈম (১৫)-এর সঙ্গে যেতে দেখা গেছে। পরে সন্দেহভাজন নাঈমকে জিজ্ঞাসাবাদ করলে সে পাশের একটি ভুট্টাক্ষেতের কথা জানায়। সেখান থেকেই হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা শিশুহত্যায় জড়িত সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই পান্নু মিয়া ও তার ভাই ফজলুর মৃত্যু হয় এবং আরও একজন গুরুতর আহত হন।
পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণচেষ্টার পর হত্যা করা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার