আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন এর
দড়িপাড়া গ্ৰামের রাজ মিস্ত্রি,মো: স্বপন মিয়া (৪২)এর পালিত ২টি বাছুর, একটি ঘাভিন গরু,যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা,২৬ইং রবিবার,সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে দেখা যায়,গরুগুলো মৃত অবস্থায় পড়ে আছে। কে বা কাহারা রাতের বেলা বিষ প্রয়োগ করছে,তা জানা যায়নি
এ বিষয়ে,শিবপুর পশু হাসপাতালে জানালে,চিকিৎসক ঘটনা স্থলে এসে গরুগুলো পরীক্ষা নিরীক্ষার পর জানান,গরুগুলো কে বিষ খাওয়ানো হয়েছে।
বিষ ক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে"স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দুলালপুর ইউপি চেয়ারম্যান,ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কিন্তু এ বিষয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ করতে'গরুর মালিক,মো:স্বপন মিয়া"আইনি জটিলতার কারনে অভিযোগ করতে অপরাগতা"প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব)
সহ সম্পাদক ও প্রকাশক খান মো: মেহেদী
যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার