নিজস্ব প্রতিবেদক:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থী ব্যাস্ত।সেখানে ব্যাতিক্রম বরিশাল -৬ আসনের স্বতন্ত্র মনোনয়ন পাওয়া প্রার্থী ডা :শাহারিয়ার।
তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।নিরাপত্তাহীনতার এই নির্বাচনে স্বতন্ত্র প্রর্থীদের টার্গেট করছে বড় রাজনৈতিক দলগুলো তাই ডা:শাহারিয়ার জনগনের স্বতন্ত্র মনোনয়ন পাওয়ার পরেও নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন।ইতিমধ্যেই তার নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য তার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু ,আত্মীয়স্বজন ,নেতাকর্মী ও তার ভক্তরা ফান্ড পাঠিয়েছেন ডা :শাহারিয়ারের কাছে।
ডা : শাহারিয়ার যেহেতু নির্বাচন থেকে সরে দাড়াচ্ছেন তিনি সকলের টাকাই ফেরত দিচ্ছেন তবে ব্যাতিক্রম এক তার প্রবাসী শুভাকাঙ্ক্ষী তিনি আমেরিকায় থাকেন বাংলাদেশের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মালিক তিনি ডা:শাহারিয়ারের নির্বাচনের জন্য বড় একটি অর্থ ডোনেশন করেছেন তিনি সেটা ফেরত নিতে চাচ্ছেন না।ডা : শাহারিয়ারকে বলেন তুমি এই সময়ের এক উদিয়মান তরুণ নেতা তোমার মানবিক কাজ ভালোলাগে বলেই চাচ্ছি ছেলেটা সংসদে যাক।আমাকে টাকা ফেরত দিতে হবে না ঐ টাকাটা দিয়ে মানবিক কাজ চালিয়ে যাও।ডা ::শাহারিয়ার বলেন বাকেরগঞ বাসীর জন্য একটি লাশবাহী ফ্রিজিং গাড়ী ক্রয় করার পরিকল্পনা চলছে।আমি বাকেরগঞ্জের মানুষের জন্য মানবিক কাজ চালিয়ে যাবো।মানবিক কাজ করার জন্য প্রার্থী হতে হবে এমনটা নয়।আমি আমার বাকেরগঞ্জের সাধারণ জনগনের জন্য কাজ করে যাবো সবসময় সবাই দোয়া করবেন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার