পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালায় চট্টগ্রাম কক্সবাজার রেল সড়কে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ইন্জিনের সাথে ধাক্কা লেগে একটি কর্ভাটভ্যান দ্বিখণ্ডিত হয় এবং একটি বগি লাইনচ্যুত হয়ে ২টি ট্রেনের ১৮শ পর্যটক আটকা পড়ে।
রেল সুত্রে জানা যায়, সোমবার(২১শে সেপ্টেম্বর)কক্সবাজার থেকে দুপুর ১২টায় ছেড়ে আসা ঢাকা গামী কক্সবাজার এক্সপ্রেস ৩০০৭/৮১৩নং ট্রেনটি ২৪টি রেক ও ১হাজার যাত্রী নিয়ে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে চক্রশালা রেল স্টেশন সংলগ্ন মল্লপাড়া রেল ক্রসিং আসার মূহুর্তে অসর্তক়ভাবে একটি কর্ভাটভ্যান রেললাইনে উঠে আসলে ইন্জিনের সাথে ধাক্কা লেগে প্রায় ৫শ হাত দুরে আনসার ক্যাম্পের সামনে চলে আসে।
কর্ভাটভ্যনের চালক সামান্য আহত হলেও কেউ নিহত হননি।ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়।প্রায় ৪০গজ রেললাইন ক্ষতি হয়।ফলে ট্রেন চলাচল বন্ধ।ফলে পটিয়া রেল স্টেশনে দূঘর্টনা কবলিত ট্রেনটি নিরাপদে রাখলেও আটকা আছে ১হাজার পর্যটক।এদিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে সাড়ে ৭শ পর্যটক নিয়ে পর্যটক এক্সপ্রেস রাত ৮টায় ঢাকার উদ্দেশ্য ছাড়ার কথা থাকলেও তাও বন্ধ।
পটিয়া রেলস্টেশন মাস্টার আবদুস সালাম ভুইয়া বলেন,কক্সবাজার এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ১টি কর্ভাটভ্যন দ্বিখন্ডিত হয়ে রেল লাইনের ক্ষতি হয়।রেল লাইন ঠিক না করা পর্যন্ত ট্রেন চালানো সম্বভ নয়।চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন এসে লাইন ঠিক করে পি ডাবলিও লাইন ফিট দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব)
সহ সম্পাদক ও প্রকাশক খান মো: মেহেদী
যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার