নিজস্ব প্রতিবেদক :- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ দুলাল হাওলাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন।"
তিনি আরও বলেন, "আমি ৯নং ওয়ার্ডকে একটি নিরাপদ ও মাদকভুক্ত আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। কথা নয়, কাজেই হবে আমার পরিচয়। পবিত্র এই দিনে আমি ওয়ার্ডের প্রতিটি ঘরে শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।"
শুভেচ্ছা বার্তায় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং একটি আদর্শ ওয়ার্ড গঠনে আগামী নির্বাচনে ৯নং ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার