নিজস্ব প্রতিবেদক:- প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো“আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন''! আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলী শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদের সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিনি,চিড়া, মুড়ি, ছোলা বুট খেজুর,দুধ সেমাইসহ ঈদের সামগ্রী।
সংগঠনটির সভাপতি খাজিদা খানম লিপি বলেন, সমাজের বিত্তশালীদের মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান! সংগঠনটির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মুঠোফোনে বলেন, আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। মানবসেবা ও আল্লাহর সন্তুষ্টিই এই ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য।
কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (খোকন) বলেন, আনোয়ারা আশ্রাফ ফাউন্ডেশন সামাজিক সংগঠন মানুষের সেবায় কাজ করে যেতে পারে সেজন্য তিনি সবার কাছে দোয়া চান! উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সম্পাদক সাইফুল আলম স্বপন, নিজাম উদ্দিন খান সভাপতি, জামায়াতে ইসলামী গারুড়িয়া ইউনিয়ন ,মোস্তাফিজুর রহমান শিক্ষক বালিগ্রাম দাখিল মাদ্রাসা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার