বাকেরগঞ্জ প্রতিনিধি :বাকেরগঞ্জ উপজেলা-এর নিয়ামতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পোড়াচিনা গ্রামে রেকর্ডভুক্ত জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পুনরায় দখলের পায়তারা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে স্থানীয় জামায়াত নেতা মাওলানা আবু সালেহের নেতৃত্বে তার বাবা ফারুক চাপরাশি, বড় ভাই মাসুম চাপরাশি ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশী মাওলানা মুহাম্মদ আব্দুল খালেকের বাবার রেকর্ডকৃত সম্পত্তি দখলের চেষ্টা চালায়।
ঘটনার সময় জমির মালিক মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে ডাকাডাকি করলে তারা ঘটনাস্থলে জড়ো হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে বাংলাদেশ পুলিশ-এর বাকেরগঞ্জ থানা থেকে এএসআই এমদাদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে টেটা, রামদা ও দা উদ্ধার করে এবং জমি দখলের চেষ্টা বন্ধ করে দেয়। এ সময় উভয় পক্ষকে পরদিন ২৭ মার্চ থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরদিন উভয় পক্ষ থানায় উপস্থিত হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি স্থানীয়ভাবে শালিশের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেন। প্রাথমিকভাবে উভয় পক্ষ শালিশে সম্মতি দিলেও পরে অভিযুক্ত পক্ষ তা প্রত্যাখ্যান করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক জানান, জমি দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পরও অভিযুক্তরা এখনও বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে পুনরায় জমি দখলের পায়তারা চালাচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার