প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে জুলাই পুনজার্গরণে সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ

শনিবার (২৬ জুলাই) সকালে বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই সেবা মেলা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাংবাদিক জাকির জোমাদ্দার, জিয়াউল হক জিয়া,এস এম পলাশ, বেল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা থেকে ভাচুর্য়ালী যুক্ত হয়ে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহীদদের জন্য এক মিনিট নীরবতা পালন ও লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সেবা মেলা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী"
সহ সম্পাদক ও প্রকাশক খান মো: মেহেদী
যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার