মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা ঈদগাহ মাঠে মুসুল্লিদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন রশিদ সিকদার এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
শনিবার (১৪ মার্চ) পৌরসভার ৮নং ওয়ার্ডের ভরপাশা ঈদ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব হারুন সিকদার বলেন, “আগামী পৌরসভা নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচিত হতে পারলে তিনি বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাঝি, পৌর বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বাবুল গাজী, ভরপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, বিএনপি নেতা বাবুল ফকির, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি লুৎফর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক হারুন মাঝি, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান বাপ্পি, সমাজসেবক বারেক হাওলাদার, বিএনপি নেতা আনোয়ার জোমাদ্দার প্রমূখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার