রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের সড়কের পাশে থাকা ৩টি মহামূল্যবান আকাশমনি গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার সময় স্থানীয় জনতা তা আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি লক্ষাধিক টাকা মূল্যের এসব গাছ গোপনে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এসময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে এবং পরিবহনে ব্যবহৃত নসিমনটিও আটক করে।
স্থানীয়দের অভিযোগ, উসমান গনি নামে এক কাঠ ব্যবসায়ী এ ঘটনার সাথে জড়িত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব)
সহ সম্পাদক ও প্রকাশক খান মো: মেহেদী
যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার