খান ফেরদাউস
বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে হাজারো মুসুল্লিদের উপস্থিতে উৎসব মুখর পরিবেশে আজ শনিবার ২৩ মার্চ সকাল নয় টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নামাজে ইমামতি করেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা রুহুল আমীন খান। খতিব বড়িয়া বাইতুল আমান জামে মসজিদ।
ঈদের নামাজে আগত মুসল্লীদের উদ্দেশ্য রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলী মোল্লার পরিবারের পক্ষ থেকে এলাকার সার্বিক পরিস্থিতি,মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের অবকাঠামো উন্নয়ন নিয়ে সৌজন্যে মূলক বক্তব্য রাখেন: অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।
বড়িয়া-নন্দপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে উপস্থিত ছিলেন মুহাম্মদ মতিউর রহমান মোল্লা, অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, মুহাম্মদ মিজান মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা,আলেম ওলামা,চাকুরিজীবী,সাংবাদিক ও সর্বস্তরের হাজারো মুসুল্লি উপস্থিত ছিলেন।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
মুসল্লীরা মহান আল্লাহর কাছে সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামণা ও ফিলিস্তিনি মজলুম মুসলিমদের জন্য এবং বিশ্ববাসীর কল্যানে দো'আ মুনাজাত করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার