প্রথম বাংলা : ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে নান্দাইল উপজেলায় "কাঁচামাটিয়া নদীর ভাঙ্গন হতে রসুলপুর গ্রাম রক্ষা ও নদী পুনঃ খনন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
এপর্যন্ত পুনঃখনন" প্রকল্পের শতকরা ৪২ ভাগ (৪২%) কাজ সম্পন্ন হয়েছে। যার আর্থিক অগ্রগতি শতকরা ২৬ ভাগ (২৬%)। আগামী ২০২৬ইং সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি বাস্তবায়ন হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের একটি সুত্র জানায়। সুত্রটি আরো জানায়, কাঁচামাটিয়া নদীর চংভাদেরা মুশুলী গ্রাম থেকে শুরু করে কাটলিপাড়া-নান্দাইল পর্যন্ত নদীর ২৩ কিলোমিটারের পুনঃখনন কাজ চলছে। এই কাজে ব্যয় হবে ১৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ১শ' ৭০ টাকা।
নদীটির ২৩ কি.মি দীর্ঘ পুনঃখনন কাজের স্হান ভেদে ০ মিটার হতে ২.৯৭ মিটার গভীরতায় কার্টিং, তলদেশের প্রস্ত থাকবে ২০ মিটার এবং স্থানভেদে উপরিভাগে প্রস্ত থাকবে ২১ মিটার হতে ৩০ মিটার। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর ভাঙ্গন থেকে পাশের গ্রাম রক্ষা পাবে,টেকসই পানিব্যবস্থা পনার মধ্য দিয়ে কমপক্ষে ১ হাজার ২শ'৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা হবে এবং কৃষি উৎপাদন বাড়বে।
হাসি ফুটবে প্রকল্পের পাশে বসবাসকারী জনগণের মুখে ঠিকাদারী প্রতিষ্ঠান এম.
এ জয়েন্ট ভ্যাঞ্চার' প্রকল্পটির কাজ করে যাচ্ছে।প্রকল্পের কাজ তদারকি করছেন নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল ও উপ সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী"
সহ সম্পাদক ও প্রকাশক খান মো: মেহেদী
যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার