প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রথম বাংলা -রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি'সোমবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধারকাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন তিনি।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী"
সহ সম্পাদক ও প্রকাশক খান মো: মেহেদী
যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার