লিখন রাজঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রূপগঞ্জ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১নং সহ-সভাপতি হাজী আবু মুহাম্মদ মাসুম।
তিনি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন। ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। তাই আসুন, আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই।
হাজী আবু মুহাম্মদ মাসুম উল্লেখ করেন, রূপগঞ্জ ইউনিয়নের মানুষ সবসময়ই শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দময় মুহূর্ত সকল ভেদাভেদ ভুলে একে অপরের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
তিনি বলেন, আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তুলতে হবে। এই ঈদের আনন্দ সেই পথচলাকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।
এছাড়াও তিনি রূপগঞ্জ ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বলেন, আমি সবসময়ই আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের ভালোবাসা ও দোয়া আমার পথচলার প্রধান শক্তি।
শেষে, তিনি আবারও রূপগঞ্জ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান এবং মহান আল্লাহর কাছে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব) সম্পাদক ও প্রকাশক: নূর আলম ছিদ্দিক (রাজু) যোগাযোগ নাম্বার: 01710087044 নিবাহী সম্পাদক: মোহাম্মদ আলী" যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার