স্টাফ রিপোর্টার: মুক্তাদির আল সেলিম
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জৈন্তাপুরের বাস্তবায়নাধীন প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
প্রকল্প দুটির মধ্যে রয়েছে—সিলেট-তামাবিল মহাসড়ক (আরএইচডি) থেকে শুকাইনপুর পর্যন্ত ৭০০ মিটার সড়ক মেরামত এবং একই মহাসড়ক থেকে পার্কের সেনগ্রাম পর্যন্ত ১ হাজার ৯০৩ মিটার সড়ক মেরামত। সড়ক দুটি মেরামতের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাকিব ও মুসলেম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে ৪ নং দরবস্ত ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, ৪ নং দরবস্ত ইউনিয়ন জৈন্তাপুর উপজেলার অন্যতম কৃষিপ্রধান এলাকা। এখানকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষকদের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য সহজে পরিবহন এবং বাজারজাত করা সম্ভব হবে। এতে কৃষকদের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিও আরও গতিশীল হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে, যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব)
সহ সম্পাদক ও প্রকাশক খান মো: মেহেদী
যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার