| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 11:50 am
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

ময়মনসিংহ সদর উপজেলায় ১০ বছর ধরে একই কর্মস্থলে মোঃ জাকির হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
  • 267 Time View
১৩৬

স্টাফ রিপোর্টার – মোঃ জাকির হোসেন অফিস সহকারী পদে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদে ১০ বছর যাবৎ কর্মরত আছেন। তিনি ২০১৪ ইং সালের ২২ ডিসেম্বর সদর উপজেলায় ‌অফিস সহকারী পদে যোগদান করেন। যদিও নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তিন বছরের বেশি সময় একই কর্মস্থলে থাকতে পারেন না।

শুধু তাই নয় ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর বদলি মতো এই অফিস সহকারী জাকিরের বদলির আদেশ হলেও স্থান ত্যাগ করেননি। তার সিন্ডিকেট এতটাই শক্তিশালী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তিনি আছেন বহাল তবিয়তে।

একজন তৃতীয় শ্রেণির কর্মচারীর এমন কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ডালপালা মেলেছে। অনেকেই বলছেন সদরে কী এত মধু যে চেয়ার আঁকড়ে রাখতে বদলির আদেশকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়! তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে পতিত স্বৈরাচার হাসিনার শাসনামলে আশ্রয়ন প্রকল্পের নামে সদর উপজেলায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে গড়েছেন সম্পদের পাহাড়, যা দুদক তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন এক কর্মস্থলে থাকায় জাকির হোসেন ময়মনসিংহ সদর উপজেলায় নিজস্ব একটি বলয় গড়ে তুলেছেন।

অনিয়মকে নিয়মে পরিণত করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে গড়েছেন অঢেল সম্পদ। স্থানীয় অদৃশ্য শক্তির আশ্রয়-প্রশ্রয়ে গড়ে তুলেছেন একচেটিয়া রাজত্ব। তাকে ম্যানেজ করা ছাড়া সদর উপজেলায় কোন কাজ পাওয়া যায় না। পুরো সদর উপজেলা তার কাছে জিম্মি। এই অফিস সহকারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহকারী সুজন এর মাধ্যমে লাখ, লাখ টাকা ঘুষ নিয়েছেন গত৫ আগস্ট এর আগে।

তাকে কেউ বদলি করানোর ক্ষমতা রাখে না উল্লেখ করে জাকির প্রায়ই দম্ভোক্তি করেন বলে জানিয়েছেন তার একাধিক সহকর্মী। সাধারণ জনগণ তাকে দ্রুত বদলি করার জন্য উদ্বর্তন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category