| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 12:09 pm
Title :
নদী রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে : ডিসি ময়মনসিংহ নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি

রাতে কমিটি ঘোষণা, সকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
  • 223 Time View

নিজস্ব প্রতিবেদক :- লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা একদিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আল্টিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয় জানান জেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।

এ সময় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

আবদুর রহিম আসাদ, মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ বলেন, বহিরাগতকে কাউকেই আহ্বায়ক-সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাকে আহ্বায়ক পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।

নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনও বক্তব্য নেই। পরে এ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category