| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৫ই রমজান, ১৪৪৭ হিজরি March 4, 2026, 8:16 am
Title :
হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩ বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সিঃ সহ সভাপতি রানা মল্লিকের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম ঈদে মুক্তি পাচ্ছে ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ভাবনায় এর “ভালোবাসি তোমায়” বাকেরগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন জামাল হোসেন বিপ্লব বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহমান রোমান: দোয়া ও সমর্থন কামনা মানবতার রাজনীতির প্রতীক মোঃ শহিদুল ইসলাম খান — নির্যাতন-সংগ্রাম পেরিয়ে মেয়র পদে জনআকাঙ্ক্ষার কেন্দ্রে বিএনপি নেতা ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত ৪ ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বাকেরগঞ্জে হাত বাড়ালে মিলছে মাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ পবিত্র মাহে রমজান উপলক্ষে রঙ্গশ্রী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপবাটি ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২, ২০২৫
  • 129 Time View

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ:

পবিত্র ঈদুল আযহা-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪ নং রূপবাটি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও দুর্যোগাক্রান্ত পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন) রূপবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে ৩,২০৩টি কার্ডধারী পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

এই কর্মসূচির আয়োজন করে ৪নং রূপবাটি ইউনিয়ন পরিষদ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এতে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও রূপবাটি ইউনিয়ন প্রশাসক আব্দুল্লাহ আল আমিন, ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, ট্যাগ অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম, ইউনিয়ন প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম এবং মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমসহ আরও অনেকে।

ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপকারভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category