| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 16, 2026, 4:36 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫
  • 375 Time View
১৬০

মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ ( বরিশাল)প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে সাতসকালে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়নের বেবাজ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকির মিরা (৫০) তিনি উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী
গ্রামের কাসেম মিরার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক জাকির মিরা কলসকাঠী বেবাজ গ্রামের শামসুল আলম বিশ্বাস নামক এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। শুক্রবার সকালে একটি গাছে উঠার চেষ্টা করলে অসাবধানতাবশত পড়ে গিয়ে মাথা থেঁতলে যায়।পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সেহতাব এহোছন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category