| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি May 1, 2026, 11:23 pm
Title :
ঝিনাইদহের শৈলকুপায় মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা! কিস্তি পরিশোধ না করায় দেড় বছরের সন্তান রেখে কারাগারে মা! ইউরোপের ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে দুমকিতে গনমাধ্যমে সপ্তাহের উদ্বোধনী দিনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন ও চক্রান্তমূলক ​বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় রাজশাহী শিক্ষা বোর্ডে মে দিবস উদযাপন ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট মানুষের জীবন-জীবিকার মূল চাবিকাঠি কৃষক, পার্টনার কংগ্রেসে উপ- পরিচালক মরিয়ম দেবিদ্বারে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ১.৫ লাখ টাকা জরিমানা, চিমনি ও কাঁচা ইট ধ্বংস

বাকেরগঞ্জ উপজেলায় আ.লীগ নেতা এখন বিএনপির সভাপতি প্রার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫
  • 215 Time View

নিজস্ব প্রতিবেদক :- বরিশালের বাকেরগঞ্জে ৯ নং কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফরম পূরণকারী সাইদুল ইসলাম শামীম গাজী বিএনপির প্রার্থী হয়েছেন। একই ইউনিয়নে বিএনপি সভাপতি প্রার্থী হয়েছেন তিনি।

কলসকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুন্নাহার শিউলি জানান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম চুন্নুর আত্মীয়তা পরিচয়ে আওয়ামী লীগ শাসনামলে তার দাপটে এলাকায় বিএনপির লোকজন তটস্থ ছিল। বিগত ১৬ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে রাতারাতি কোটি কোটি টাকা কামিয়েছেন। সেই আওয়ামী লীগ নেতা শামিম গাজী যদি এখন ইউনিয়ন বিএনপির আহবায়ক বা সভাপতি নির্বাচিত হয় তাহলে সেটা হবে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে তামাশা।

কলসকাঠী ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক একেএম মোয়াজ্জেম হোসেন জানান, বিএনপির দুর্দিনে যারা ছিল তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য ফরম পূরণকারী আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম শামীম গাজী কীভাবে বিএনপির ইউনিয়ন সভাপতি পদে দাঁড়ানোর সাহস পায় এটা আমার বোধগম্য নয়। মূলত এটি বিএনপির সুনাম ক্ষুণ্ন করা ছাড়া আর কিছুই নয় বলে তিনি মনে করেন।

সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা শামীম গাজী নিজেকে কলসকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি বানাতে অর্থ খরচ করে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির লোকজনকে ম্যানেজ করে বিএনপির ওয়ার্ড কমিটিতে সদস্য করার চেষ্টা করছেন।

এ বিষয়ে সাইদুল ইসলাম শামীম গাজী জানান, আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার নামে আওয়ামী লীগের যে সদস্য ফরম পূরণ করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা নেই।

উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান জানান, বিএনপিতে লোকের কোনো অভাব নেই। অনেক ত্যাগী নেতা রয়েছেন, যারা এখনো বিভিন্ন মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category