| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 10:16 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

রাজধানীতে ভোরে সিএনজি অটোরিকশা দিয়ে ম্যানহোল ঢাকনা চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫
  • 254 Time View

ভ্রাম্যমাণ প্রতিনিধি:-  মোঃ আনোয়ার হোসেন

রাজধানীতে ভোরের রাতে সিএনজি অটোরিকশা ব্যবহার করে ম্যানহোল ঢাকনা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, নীল শার্ট পরিহিত এক ব্যক্তি সিএনজি থেকে নেমে ম্যানহোলের ঢাকনা তুলতে মরিয়া চেষ্টা চালান। আঠারোবার চেষ্টা শেষে তিনি লক ভেঙে ঢাকনাটি নিয়ে যান।

গুগল ম্যাপ বিশ্লেষণে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজধানীর ডেমরার মাহমুদ নগর আবাসিক এলাকায় আলফা ব্রডওয়ে সিস্টেম নামের একটি দোকানের সামনে। ভিডিও শেয়ারকারীরা জানান, গতকাল ভোর সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড মাহমুদিয়া মহিলা মাদ্রাসার পাশেই এ ঘটনা ঘটে।

রাজধানীর বিভিন্ন এলাকায় ম্যানহোল ঢাকনা চুরির ঘটনা নতুন নয়। অলি-গলি থেকে প্রধান সড়ক সব জায়গাতেই এ চুরির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পথচারী ও যানবাহনকে পড়তে হচ্ছে মারাত্মক বিপদের মুখে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডে সড়কবাতি অচল থাকায় রাতের আঁধারে এ ধরনের অপরাধ বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের মতে অধিকাংশ জায়গায় ম্যানহোলের ঢাকনা নেই, অথচ সেগুলো যদি আরও মজবুতভাবে বসানো হতো তবে এমন পরিস্থিতি তৈরি হতো না।

স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ম্যানহোল ঢাকনা চুরি বন্ধে প্রশাসন ও সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category