| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা সফর, ১৪৪৮ হিজরি July 17, 2026, 3:40 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাকেরগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল নেতা রায়হানের নেতৃত্বে বিশাল মিছিল!

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
  • 188 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক ও দপ্তর সম্পাদক মোঃ রায়হানের নেতৃত্বে বিশাল মিছিলটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ডাকবাংলোর সামনে মিলিত হয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় অংশ নেয়।

এসময় উপস্থিত নেতাকর্মীরা ‘খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে র‍্যালিটিকে।

আলোচনায় বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব সাইদুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, যুগ্ম আহবায়ক, মোঃ সাবু, মোঃরায়হান হোসেন,মোঃসোহেল রানা, রাশেদ খান রিয়াজ, টিপু সুলতান, শাহিন মোল্লা, সুজন সহ যুবনেতা , কাজি তৌহিদ, মাহাবুব জেম্মাদার, শুভ প্রমুখ।

বাকেরগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক ও দপ্তর সম্পাদক রায়হান হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে যুবদল মাঠে কাজ করবে। বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category