| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 11:31 pm
Title :
সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর)আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম কা‘রা‘গা‘র থেকে মুক্তি পেলেন বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

বাকেরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
  • 205 Time View

বাকেরগঞ্জ প্রতিনিধি : প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য তুলে ধরতে বরিশালের বাকেরগঞ্জে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এবং জেলা সমাজসেবা কার্যালয় বরিশালের সহকারী পরিচালক জনাব সাজ্জাদ পারভেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম আকতারুজ্জামান তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মেহেদী হাসান।
আলোচকেরা জানান, প্রতিবন্ধী শিশুদের অধিকার নিশ্চিত ও শিক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যে শিক্ষা উপবৃত্তি কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। সরকারের এই সহায়তা প্রান্তিক পরিবারের শিশুদের শিক্ষার পথে উৎসাহ যোগাচ্ছে বলে তারা উল্লেখ করেন।

সেমিনারে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী শিশুদের সেবা, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category