| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা সফর, ১৪৪৮ হিজরি July 16, 2026, 4:41 am
Title :
নান্দাইল খাদ্য গুদামে বোরো ধান ও চাউল সংগ্রহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি জননেতা আয়মান হোসেন অপু নেতাকর্মীদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক” রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহ সেটেলমেন্ট অফিসে কতিপয় কর্মকর্তার বিরুদ্বে দুর্নীতির অভিযোগ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ

অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা : র‌্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
  • 265 Time View

প্রথম বাংলা : ঢাকার দক্ষিণ বনশ্রীতে এক স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার ঘটনায় র‌্যাব সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। হত্যার পেছনে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে র‌্যাব।

সোমবার ১২ জানুয়ারি বিকেলে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানিয়েছেন, ২৮ বছর বয়সি মিলন মল্লিক নিহতের বাবার হোটেলের কর্মী ছিলেন। হোটেলের কাজে বিভিন্ন সময় ভিকটিমের বাসায় আসা-যাওয়া ছিল তার। দীর্ঘদিন ধরে মিলন ওই কিশোরীকে ‘অনৈতিক প্রস্তাব’ দিয়ে আসছিল। ঘটনার আগের রাতে আবারো অনৈতিক প্রস্তাব দিলে কিশোরী তার বিরোধিতা করে, যা মিলনের ক্ষোভের কারণ হয়। পরদিন মিলন ভিকটিমকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহত কিশোরী রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ঘটনার সময় তার বাবা-মা ও ভাই গ্রামের বাড়ি থাকায় বাসায় কেউ ছিলো। বড় বোন শোভা আক্তার ফিরে এসে ভিকটিমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

মামলার পর রবিবার রাতে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে মিলনকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ড স্বীকার করেছে। হত্যার সময় ব্যবহৃত বটি, নাইলনের দড়ি ও মিলনের পরিধেয় পোশাক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানিয়েছেন, হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ছবি, সংগৃহীত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category