| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি April 16, 2026, 9:10 pm
Title :
জমকালো আয়োজনে দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! দীর্ঘ ছয় বছর পর মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন ধারা ও চমক বরিশালে কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত। বাকেরগঞ্জ বাখরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও বরণে দোয়া অনুষ্ঠান সম্পন্ন সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা পূর্বাচলে চাঁদাবাজির কেন্দ্রবিন্দু শ্যামল ভূঁইয়া, ব্যবহার হচ্ছে বিএনপির নাম বহিষ্কারের পরও স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে নববর্ষ শুভেচ্ছা প্রচারণা, রাজশাহীতে বিতর্ক সঠিক পথে থাকলে সফলতা আসবেই উদীয়মান উদ্যোক্তা ই-টপ ম্যাট্রেসর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সজল! 

বাকেরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
  • 103 Time View

খান মেহেদী :- বিকল্প জীবিকার্জনের জন্য দেশী প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ণ প্রকল্প মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে বরিশালের বাকেরগঞ্জে নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) উপজেলা পরিষদ চত্বরে বাছুর প্রদান অনু্ষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মোঃ মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ভেটেরিনারি সার্জন আমিরুল ইসলাম সোহাগ ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৫৩৪২ জন। তার মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৬০ জন জেলেকে ৬০ টি বকনা বাছুর প্রদান করা হয়েছে।

বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনেরর জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি বলেন, চলতি অর্থবছরে ৬০ জন জেলেকে বকনা বাছুর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category