| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 2, 2026, 8:21 pm
Title :
লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা ও হত্যার হুমকি, আক্তার মেম্বারের অত্যাচারে মান্দারীবাসী অতিষ্ঠ” বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

বাহুবলে পূর্ব জয়পুরে অস্ত্রসজ্জিত হামলা-ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট; থানায় মামলা

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
  • 100 Time View

হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ অস্ত্রসজ্জিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী ও তার স্বামী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে টেনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের হাত ও কোমরের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবার ও থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় “এক্টিভ বয়েজ ক্লাব”-এর নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ দল খদভানু (৬৫) নামের এক বৃদ্ধার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। অভিযোগে বলা হয়, ক্লাবের সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক কাদিরের নেতৃত্বে ২৬-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করে।

এ সময় খদভানু ও তার স্বামী টেনু মিয়া বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপর হামলা চালায়। লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। এতে টেনু মিয়ার হাত ও কোমরে মারাত্মক আঘাত লাগে এবং হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা খদভানুকে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে এনে মারধর করে এবং শ্লীলতাহানি করে। তার চিৎকারে অনার্স পড়ুয়া মেয়ে মুক্তা আক্তার ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়।

হামলাকারীরা বাড়ির দরজা-জানালা,আসবাবপত্র ও রান্নাঘরের জিনিসপত্র ভাঙ্গচুর করে। পরে ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা, লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে প্রাণনাশ, বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং এলাকা ছাড়ার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, ঘটনার পর রাতভর হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির আশপাশে অবস্থান করায় ভুক্তভোগীরা আতঙ্কে ঘরবন্দী ছিলেন এবং তাৎক্ষণিক চিকিৎসা নিতে পারেননি।

পরের দিন ভোরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আহতরা বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

এ ঘটনায় ভুক্তভোগী খদভানু বাদী হয়ে ১৬ জন আসামিসহ অজ্ঞাত আরো ১৪ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৩৫৪/৪২৭/৫০৬/১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং ঘটনার পরও মামলা না করার জন্য চাপ সৃষ্টি করছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে । ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category