পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল
সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
Update Time :
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
81 Time View
পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবা সাব-রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত একাংশ দলিল লেখকদের সমন্বয়ে ‘পবা দলিল লেখক কল্যাণ সমিতি’র নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৯ এপ্রিল (বুধবার) সকাল ১০ টায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মোঃ মোজাহার আলীকে আহবায়ক এবং মোঃ রবিউল ইসলাম খোকনকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৩ মাসের জন্য ৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক: মোঃ সোহেল রানা, কার্যকরী সদস্য: মোঃ আবুল কালাম পিন্টু, কার্যকরী সদস্য: মোঃ হাসান খন্দকার, কার্যকরী সদস্য: মোঃ শ্রাবণ আলী সুমন, কার্যকরী সদস্য: মোঃ ফাইসাল হোসেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী তিন মাস তারা দায়িত্ব পালন করবেন এবং এই সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। দলিল লেখকদের স্বার্থ রক্ষা এবং পারস্পরিক সংহতি বজায় রাখাই এই সমিতির মূল লক্ষ্য বলে সভায় বক্তারা উল্লেখ করেন।
১৬৮
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর পবা সাব-রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত একাংশ দলিল লেখকদের সমন্বয়ে ‘পবা দলিল লেখক কল্যাণ সমিতি’র নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৯ এপ্রিল (বুধবার) সকাল ১০ টায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেটের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মোঃ মোজাহার আলীকে আহবায়ক এবং মোঃ রবিউল ইসলাম খোকনকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৩ মাসের জন্য ৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী তিন মাস তারা দায়িত্ব পালন করবেন এবং এই সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
দলিল লেখকদের স্বার্থ রক্ষা এবং পারস্পরিক সংহতি বজায় রাখাই এই সমিতির মূল লক্ষ্য বলে সভায় বক্তারা উল্লেখ করেন।