| ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি April 29, 2026, 11:05 pm
Title :
পাহাড় কেটে শেল্টার নির্মাণে পরিবেশ হুমকির মুখে, বাড়ছে স্থায়ী বসতির আশঙ্কা বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন। রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেফতার জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ ​শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহবায়ক কমিটি গঠন : আহবায়ক মোজাহার, সদস্য সচিব রবিউল কুমিল্লায় র‍্যাবের অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক-৩ পানির নিচে বোরো ধান, পথে বসার শঙ্কায় লাখো কৃষক মেহেন্দিগঞ্জে বিদ্যালয়ে বজ্রপাত, জ্ঞান হারালো ১৫ শিক্ষার্থী রূপগঞ্জে বিয়ের প্রতিশ্রুতির আড়ালে প্রবাসীর নয় লক্ষ টাকা আত্মসাৎ,থানায় অভিযোগ

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেফতার

সহ-সম্পাদক ও প্রকাশক খান মেহেদী
  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
  • 9 Time View

রাজধানীর ঢাকার কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গুপ্ত হামলার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে গোয়েন্দারা।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে ডিবি রমনা বিভাগের একটি দল তাদের গ্রেফতার করে।

বুধবার (২৯ এপ্রিল) ডিবি রমনা বিভাগের ডিসি রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

ডিবি জানায়, কামরাঙ্গীরচরের তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে সোমবার দিবাগতে রাতে ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার ভোরে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে এবং একই দিন দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন-সংক্রান্ত সরঞ্জামসহ বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category