
নিজস্ব প্রতিবেদক :- সত্যের সন্ধানে জনতার সাথে স্লোগানে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে দৈনিক জনতার কণ্ঠস্বর ২৪।
বিশিষ্ট গণমাধ্যম কর্মী ও লেখক এবং সমাজসেবক সাংবাদিক খান মো:মেহেদীর সম্পাদনায় আধুনিক সাংবাদিকতা, নিরপেক্ষতা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে একটি চৌকশ টিমের হাত ধরে পত্রিকাটি যাত্রা শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে পত্রিকাটির অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে এবং পরীক্ষামূলকভাবে সংবাদ প্রকাশও শুরু হবে।
এছাড়াও এই পত্রিকাটির আকর্ষণীয় বিষয় হচ্ছে
এই পত্রিকাটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সাংবাদিক নেতা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
সাংবাদিক খান মেহেদী তিনি ২০১৩ সালে জাতীয় দৈনিক সমাচার পত্রিকার মাধ্যমে সাংবাদিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন এরপরে তিনি সময় এক্সপ্রেস নিউজের সম্পাদক ও প্রকাশক আবু নাঈম সজলের হাত ধরে সময় এক্সপ্রেস নিউজের বার্তা সম্পাদক হন এরপর থেকে তাকে আর পিছে তাকাতে হয়নি।
সাংবাদিক খান মেহেদী জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকায় ক্রাইম রিপোর্টার ও দৈনিক একাওর সংবাদের সহ-সম্পাদক ও প্রকাশক এবং ঢাকার বার্তা নিউজ এডিটর ও সংবাদ প্রতিদিনের বার্তা সম্পাদক সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গনমাধ্যমে কাজ করছেন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক আজকালের কন্ঠ পত্রিকায় ক্রাইম রিপোর্টার ও দৈনিক একাওর সংবাদের সহ-সম্পাদক ও প্রকাশক এবং ঢাকার বার্তার নিউজ এডিটর এবং বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ প্রচার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।
সাংবাদিকতায় অবদান রাখতে তিনি বিভিন্ন সময় মিথ্যা মামলা হামলা শিকার হয়েছেন।
সাংবাদিক নেতা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন সাংবাদিক খান মেহেদী দীর্ঘদিন ধরে সাংবাদিক করে যাচ্ছেন নিরপেক্ষভাবে এবং কি বিভিন্ন সময় মামলা হামলা শিকার হয়েছেন এবং নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার আধার লক্ষ্যে সবসময় কাজ করে যাচ্ছেন।
বিশ্লেষকদের মতে নতুন এই পত্রিকার আগমন দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে। ওয়েবসাইট, ভিডিও কনটেন্ট ইউটিউবের মাধ্যমেই সমান তালে উপস্থিতির কারণে পত্রিকাটির পাঠক প্রিয়তা দ্রুত অর্জন সম্ভব হবে।