| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 11, 2026, 6:54 pm
Title :
দুর্নীতির বিরুদ্ধে হোক প্রতিবাদ কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ যুবকের সাজা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম। লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায়

সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ৮, ২০২৬
  • 47 Time View
৮৪

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের যোগ্যতা নিয়ে বিভিন্ন সময়ে কিছু সংসদ সদস্য ও রাজনৈতিক নেতার বক্তব্য জনমনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে সচেতন মহলের প্রশ্ন, সাংবাদিকদের যোগ্যতা নিয়ে আলোচনা হলে জনপ্রতিনিধিদের যোগ্যতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধ নিয়েও কি সমানভাবে আলোচনা হওয়া উচিত নয়?

শুধু অন্যকে দোষারোপ করে কোনো সমস্যার সমাধান হয় না। সমাজে শিক্ষা, সচেতনতা ও মূল্যবোধের বিকাশ না ঘটলে অযোগ্য ব্যক্তিরাও নেতৃত্বের গুরুত্বপূর্ণ আসনে পৌঁছে যেতে পারেন। একজন অযোগ্য ব্যক্তি কীভাবে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত হন, চেয়ারম্যান, মেম্বার বা কমিশনার ও ডঃ হন—উত্তর একটাই, আমরা অনেক সময় যোগ্যতা যাচাই না করে সিদ্ধান্ত নিই।

শিক্ষা শুধু সনদ বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল, ন্যায়পরায়ণ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে। যে সমাজে শিক্ষার হার ও সচেতনতা বেশি, সেখানে যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে এবং দুর্নীতি ও অনিয়ম তুলনামূলকভাবে কম থাকে।

একজন এমপি বা মন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতার মেয়াদ নির্দিষ্ট সময়ের জন্য হলেও সাংবাদিকতার দায়িত্ব আজীবনের। একজন প্রকৃত সাংবাদিক সমাজের চোখ ও কান হিসেবে কাজ করেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, দুর্নীতি, অপরাধ ও অনিয়মের তথ্য জনগণের সামনে তুলে ধরেন।

অনেক সময় অপরাধ বা অনিয়ম প্রকাশ্যে এলে ঘটনার তদন্তের পরিবর্তে সংশ্লিষ্ট সাংবাদিকের পরিচয়, যোগ্যতা বা তিনি কোন গণমাধ্যমে কাজ করেন—এসব বিষয় নিয়েই বেশি প্রশ্ন তোলা হয়। অথচ মূল গুরুত্ব পাওয়া উচিত অপরাধের তদন্ত ও সত্য উদঘাটনের ওপর।

নেতৃত্ব জনগণের সেবা করার জন্য, ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার অপব্যবহারের জন্য নয়। একইভাবে সাংবাদিকতার মূল লক্ষ্যও জনগণের স্বার্থ রক্ষা এবং সত্য তুলে ধরা। আধুনিক প্রযুক্তির যুগে অনেক মানুষ মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সাহসিকতার সঙ্গে সমাজের নানা অপরাধ ও অনিয়ম তুলে ধরছেন। জনগণের স্বার্থে সত্য প্রকাশের এই প্রচেষ্টাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে হলে যোগ্য নেতৃত্ব, সচেতন নাগরিক এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা—এই তিনটির সমন্বয় প্রয়োজন। শিক্ষা ও সচেতনতার বিকাশের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category