| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 23, 2026, 6:58 am
Title :
রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা হারুনুর রশিদ হাওলাদার নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু, গুরুতর আহত ১ মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা: সাগরে নামার আগেই ঋণের জালে আব্দুল মান্নান,নুরনবি সহ হালিশহরের অসংখ্য মৎস্যজীবীরা। নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্ৰেফতার ১ চট্টগ্রামে চিনি বোঝাই কার্ভারভ্যানে ছিনতাইঃ বান্দরবানের লামা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার ভালুকা খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই – হিংসা বিদ্বেষের ঠাঁই নাই: শাহাদাত হোসেন লাল শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে মিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 56 Time View
১৫৪

সাইমন :

রাজধানীর শেওড়াপাড়ার ৫৯৩/এ এলাকায় মেট্রোরেলের ৩২০ নম্বর পিলারের পাশে প্রায় ৫ কাঠা জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মো. আলমগীর হোসেন ওরফে অ্যাপোলোর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার বড় ভাই আলহাজ্ব মো. মুকুল আমিন।শনিবার (৫ সেপ্টেম্বর) মিরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুকুল আমিন অভিযোগ করেন, তাদের পিতা মৃত আলহাজ্ব আব্দুল মালেকের রেখে যাওয়া সম্পত্তির অংশ হিসেবে উক্ত জমির বৈধ মালিকানা তার রয়েছে। জমি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে তাকে জমি থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন মুকুল আমিন।
সংবাদ সম্মেলনে মুকুল আমিন আরও অভিযোগ করেন, তার ছোট ভাই আলমগীর হোসেন ওরফে অ্যাপোলো বিভিন্ন ব্যক্তিকে সঙ্গে নিয়ে জমিটি দখলে রেখেছেন এবং জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাকে ও তার পরিবা রকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। তার অভিযোগে আব্দুস সালাম,আরিফ,রুহুল আমিন,আব্দুল আলিম ও আতিকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

মুকুল আমিনের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তার ওপর এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে একাধিকবার অভিযোগ করেও প্রত্যাশিত প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে মুকুল আমিন আরও দাবি করেন, তার ভাই আলমগীর হোসেন অ্যাপোলো অতীতে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেছেন। তিনি অ্যাপোলোকে জার্মান শাখার আওয়ামী লীগের সভাপতি হিসেবে দাবি করেন এবং ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন। এছাড়া ৭ আগস্ট রাতের আঁধারে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলেও মুকুল আমিন দাবি করেন।

তবে এসব রাজনৈতিক ও অপরাধসংক্রান্ত অভিযোগের স্বাধীন সত্যতা এই প্রতিবেদকের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। কোনো আদালতের রায় বা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগের বরাত দিয়ে মুকুল আমিন দাবি করেন, ওই জমি ও আশপাশের এলাকায় রাতের বেলায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলে। সেখানে মাদক, ইয়াবা কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে কি না, তা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তদন্তের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category