| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 6, 2026, 10:20 pm
Title :
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার সাংবাদিক আলী আসগর ইমনকে গাড়িচাপা দেওয়ার অভিযোগ‘দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা?’ দ্রুত তদন্তের দাবি চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী অভিযান ৩০৫ গ্রেফতার সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন আক্তার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী সাভারে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ: প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে কঠিন প্রশ্ন শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে মিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক

নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 11 Time View
১৬

সাইফুল ইসলাম রুদ্র:নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলার আসামি মাহিয়া মনি”

এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অপর একটি মামলায়ও তাকে আসামি করা হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষা চত্ত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর সে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রচার ও সরকারবিরোধী কর্যক্রমে লিপ্ত ছিল বলে স্বীকার করেছেন।

আজ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category