| ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 9, 2026, 2:22 pm
Title :
লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের ৩ দিনের নির্দেশ ইটভাটার মাটির জোগানে পাহাড় ধ্বংসের অভিযোগ, প্রশাসনের সঙ্গে মনিটরিং টিম মিরপুরে অনুমোদনহীন বেকারি কারখানার বিরুদ্ধে নানা অভিযোগ নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। রায়পুরায় ৩টি হত্যাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, কাগজপত্র ও গ্যাস সংযোগ নিয়ে প্রশ্ন; জরুরি তদন্তের দাবি এলাকাবাসীর কোম্পানীগঞ্জের নেশাখোর স্বামী কারাগারে গৃহবধূ আপন ঠিকানায় বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লক্ষীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করেন পাদ্রী শিবপুর ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো:দুলাল হাওলাদার এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন

বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 5 Time View

এম জি বাবর নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে চৌমুহনী থেকে আবদুর রহমান মাহফুজ (২৫) নামে এক মাদক পাচারকারী সদস্যকে সহ স্রাধিক ইয়াবা সহ গ্রেপ্তার করেছে।সোমবার (৭ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে চৌমুহনী করিমপুর রোডে মনপুরা পদ্মা হাউজ নামীয় দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

সে চট্টগ্রাম জেলার সলিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবদুর শাহ ফকিরের বাড়ীর নুরুজ্জামানের পুত্র।র‌্যাব ১১ সিনিয়র পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান,গোপন সংবাদ পেয়ে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নোয়াখালী এর যৌথ অভিযানে ফেনী-চৌমুহনী মহাসড়কের করিমপুর রোডে অভিযান চালিয়ে আবদুর রহমান মাহফুজ(২৫)কে ১হাজার ৩০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

উক্ত আসামী জিজ্ঞাসাবাদের পর সে জানায় দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান চক্রের সদস্য হিসাবে কক্সবাজার সীমান্ত এলাকা হতে মাদকদ্রবের বড় চালান দীর্ঘদিন আইন শৃঙ্খলাবাহিনীর চোখ ফাকি দিয়ে আর্থিক লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে নোয়াখালী জেলা সহ আশপাশের এলাকায় সরবারহ ও বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category