| ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি October 3, 2026, 4:48 am
Title :
কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ আওয়ামী নেতা রাসেল গং রয়েল হিল রিসোর্ট’ ভাঙচুর,দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মামলা দায়ের ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট রুনা লায়লা কে দেখতে চায় ঢাকা মহানগর উত্তর মহিলা দলের নেত্রী কর্মীরা ত্রাণ মন্ত্রীর নিজ জেলা ও নিজ আসন লালমনিরহাট সদর ৩ উপজেলা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নানা রকম দুর্নীতি অনিয়মের অভিযোগে ভরপুর। দূর্গা মন্ডপ পরিবেশন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি সেনবাগের ১নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি চরকাঁকড়া ইউপি নির্বাচন: কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা ভারত থেকে ফিরেএলো ২ তরুণী সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি,

সেনবাগের ১নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: লিটন মিয়া
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 4 Time View
৭

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত উত্তরাঞ্চলকে পৃথক ইউনিয়ন হিসেবে ঘোষণার দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে মোটাপর, লেমুয়া ও ঠনারপাড়সহ আশপাশের বিভিন্ন গ্রামের শত শত বাসিন্দা অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, ছাতারপাইয়া ইউনিয়নের উত্তরাঞ্চলটি আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশাল হলেও দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক অবকাঠামোয় এলাকাটি চরম অবহেলার শিকার। এলাকার বাসিন্দাদের যেকোনো নাগরিক সেবা বা প্রশাসনিক কাজের জন্য চরম ভোগান্তি পোহাতে হয়। সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতি বাড়ানোর জন্য এই এলাকাকে একটি পৃথক ইউনিয়ন হিসেবে রূপান্তর করা এখন সময়ের দাবি।

​মানববন্ধন থেকে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবদীন ফারুক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বিনীত আবেদন জানান, তিনি যেন উত্তরঞ্চলবাসীর এই দীর্ঘদিনের অবহেলা দূরীকরণে ন্যায্য দাবিটি সদয় বিবেচনা করেন এবং পৃথক ইউনিয়ন গঠনের প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

​মানববন্ধনে এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন যুবসমাজ উপস্থিত থেকে দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category