| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি August 26, 2026, 4:15 am
Title :
বাকেরগঞ্জে ‘ধরা ছোঁয়ার বাইরে’ আওয়ামী লীগের দোসর আলমগীর, গোপনে কার্যক্রম চালানোর অভিযোগ ছাত্রীকে অশ্লীল বার্তা- পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে; প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি, থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার কুশাখালী ইউনিয়ন যুবদলে কে গতিশীল ও দক্ষ সংগঠন হিসে বে গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন ইব্রাহিম খলিল বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা দলে দুর্দিনে আওয়ামী লীগকে শক্তিশালী করতে দেশব্যাপী আলোচনায় সুনামগঞ্জের পরিচিত মুখ আবু বক্কর ছিদ্দিক (এভি ভাই) গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ এর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা আয়মান হোসেন অপুর কঠোর নির্দেশনা

২৪ ঘণ্টায় ৯৮৫৭ বন্যার্তকে চিকিৎসাসেবা দিয়েছে সশস্ত্র বাহিনী

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪
  • 385 Time View

প্রথম বাংলা – গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম, ফিল্ড হাসপাতাল ও সেনা ক্লিনিকের মাধ্যমে ৯ হাজার ৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৯টি মেডিকেল টিম, একটি সেনা ক্লিনিক বন্যা দুর্গতদের নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম, ফিল্ড হাসপাতাল ও সেনা ক্লিনিকের মাধ্যমে ৯ হাজার ৮৫৭ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো বন্যাদুর্গত এলাকায় এ পর্যন্ত ৪২ হাজার ১১৩ জনকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

এছাড়া বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সশস্ত্র বাহিনী। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনী ৪৮ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৫২ হাজার ৫১৫ প্যাকেট খাদ্যসামগ্রী এবং ৪৫০ জনকে রান্না করা খাবার বিতরণ করেছে।

একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ২০ হাজার পিস পোশাক ও ৮ কার্টন ওষুধ বিতরণ করা হয়েছে। এসময় সশস্ত্র বাহিনী ১০টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

এছাড়াও, বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সহায়তায় বেসামরিক মোবাইল কোম্পানিগুলো টাওয়ার মেরামতের কাজ চলমান রেখেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় বন্যাদুর্গত এলাকায় বর্তমানে সেনাবাহিনীর ৩০টি, নৌবাহিনীর ২টি, বিমান বাহিনীর একটি এবং কোস্টগার্ডের একটিসহ মোট ৩৪টি ক্যাম্প মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category