| ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 21, 2026, 6:02 am
Title :
সুশাসন ও উন্নয়নের মাধ্যমে আরশিনগরকে আদর্শ ইউনিয়ন গড়তে চান ফরিদ আহাম্মদ মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি বেনাপোলে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ভ্যান চালক আটক দিনাজপুর বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু

সেনাবাহিনীর লাঠিচার্জে ঢাবি শিক্ষার্থীরা আহত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪
  • 568 Time View
৩৪৫

স্টাফ রিপোর্টার – ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সাধারণ মানুষের দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে রাতে আজিমপুরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জের ধরে সেনাবাহিনীর লাঠিচার্জে শিক্ষার্থীরা আহত হন। আহতদের মধ্যে দুজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছেন, ‘আমার কাছে যে তথ্য আছে, ওখানে রাস্তার পাশে যে ভেন্ডর থাকে, ওদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়েছে।’

সেই সূত্র ধরেই ‘শিক্ষার্থীদের সঙ্গে ওখানের দোকানদারদের সঙ্গে সংঘর্ষ হয়’ এবং তারপর দোকানদাররা ‘বোধহয় আর্মির মোবাইল পেট্রোল টিমকে ডেকে নিয়ে আসে।’ তারপর সেনাবাহিনী দু’পক্ষকে সরিয়ে নেওয়ার জন্য ওদের ওপর লাঠিচার্জ করেছে।

প্রক্টরের মতে, ‘এটা সৈনিকরা করেছে, অফিসাররা না। ওখানকার লেফটেন্যান্ট কর্নেল নাহিদকে আমি যখন ইনভলভ করি, তিনি এসে বিষয়টিকে সুন্দরভাবে ম্যানেজ করেছেন…কিন্তু কোনো এক ফাঁকে দুইজন শিক্ষার্থীকে ওরা (সৈনিকরা) ভেতরে নিয়ে যায়।’

যে দু’জনকে তুলে নিয়েছে, তাদের ‘ব্যাপকভাবে মেরেছে’ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ওই দুইজন ব্যাপকভাবে জখম হয়েছে। এটা অফিসারদের অজ্ঞাতে হয়েছে। আহত ওই দুই শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে তাদের রাত তিনটার সময় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের উপস্থিতিতে সিএমএইচে পাঠানো হয়। সিএমএইচ-এর চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের ব্যাপারে আপাতত কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, তবে ওদের বিশ্রাম দরকার এখন। পরবর্তী ছয় ঘণ্টা পর বোঝা যাবে যে অন্য কোনও ট্রিটমেন্ট দরকার কি না। বিশেষ করে তাদের লোয়ার পার্টে…সেখানে জখমের চিহ্ন আছে। এই দু’জন শিক্ষার্থী মুহসিন হলের ছাত্র।

তবে গুরুতর আহতের সংখ্যা দু’জন হলেও সেনাবাহিনীর লাঠিচার্জের কারণে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী।

প্রক্টর জানান, এ ঘটনা সেনাবাহিনী একটি তদন্ত করছে এবং তারা এই ইস্যুটা ‘খুব সিরিয়াসলি’ দেখবে। তিনি আরও বলেন, তারা যেহেতু কথা দিয়েছেন, তাই আমরা মামলাতে যাইনি।

ঘটনার সময় এবং পরে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে ফেসবুক লাইভ করতে দেখা গেছে। ঘটনার পর একটি লাইভে কয়েকজন ছাত্রকে সেনাসদস্যদের প্রশ্ন করতে দেখা যায়, কেন তারা ছাত্রদেরকে মেরেছেন?

ফেসবুকে অপর এক পোস্টে শিক্ষার্থীদের সঙ্গে সেনা কর্মকর্তাদের একটি ছবি দেখা যায়, যেখানে বলা হয়েছে, ঘটনার জন্য সেনা কর্মকর্তা ক্ষমা চেয়েছেন এবং সেনা সদস্যদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category