| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি September 6, 2026, 3:04 pm
Title :
সাভারে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ: প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে কঠিন প্রশ্ন শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরুদ্ধে মিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণের নির্দেশ পরিকল্পনা বাস্তবায়নে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে: ইশরাক বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নেপালকে ১০ লাখ ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ অতিরিক্ত বিদ্যুৎ বিল সরকারের সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাক  ছাত্র গ্রেপ্তার! উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত

ঈদে মিলাদুন্নবী আগামী ১৬ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০২৪
  • 409 Time View
১৫০

প্রথম বাংলা – এবার বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে। বাংলাদেশে এদিন সাধারণ ছুটি। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ, এ দিনে বিশ্বনবী ইন্তেকালও করেন।

এদিকে ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) মৃত্যুবরণ করেন।
সৌজন্যে, mp news

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category