| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |২৫শে রমজান, ১৪৪৭ হিজরি March 14, 2026, 8:56 pm
Title :
বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের উপর হামলা, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা মির্জাগঞ্জে বাংলাদেশের আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানবিকতা,সত্য ও সমাজসেবার চেতনায় ঈদের বার্তা —দেশবাসীকে শুভেচ্ছা জানালেন এটিএন নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান বাকেরগঞ্জে চেয়ারম্যানের ওপর হামলা, থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ, জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন বাকেরগঞ্জে সরকারি খালের মাটি কাটায় খাঁন ব্রিকস কে ২ লাখ টাকা জরিমানা ঢাকায় নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিজের ঢাল নির্মাণে আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তরের অভিযোগ!আওয়ামী নেতার বাঁচানোর জন্য জামাল মেম্বারের অভিনব পদ্ধতি সাহসী কলমের যোদ্ধা সাংবাদিক জিয়াউল হক অন্যান্য পথ চলা সাহসী কলমের যোদ্ধা — সাংবাদিক জিয়াউল হক আকনের অনন্য পথচলা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা

লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য, বরগুনা বাসীর কাছে দোয়া চাইলেন মাওলানা শামীম

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৭, ২০২৪
  • 230 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:- পাথরঘাটা বামনা,বেতাগীর সকল জনগনের কাছে দোয়া চেয়েছেন মাওলানা শামীম আহমেদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওলামাদল ও যুগ্ন সাধারন সম্পাদক বরগুনা জেলা বিএনপি।

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি খলিফারহাট বাজারে বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়।
লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বরগুনা ০২ সাংসদীয় আসনের দোয়া প্রার্থী, মাওলানা শামীম আহমেদ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওলামাদল ও যুগ্ন সাধারন সম্পাদক বরগুনা জেলা বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাকিবিল্লাহ ফরাজী,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সায়াদ উল্লাহ ফরাজী, চরদুয়ানি ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী সাইফুল ইসলাম, হুমায়ুন কবির মুন্সি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সায়মুন আহমেদ। আয়োজনেই শুরুতেই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চান মাওলানা শামীম আহমেদ। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ১১০ বরগুনা ০২ সাংসদীয় আসনে সকলের কাছে দোয়া প্রার্থী।

‘সেইসঙ্গে বিগত ফ্যাসিবাদী সরকারের উৎখাতে সম্প্রতি ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, সেসব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার যাতে দ্রুত স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারে ও ন্যায় বিচার পায় তার জন্য মহান আল্লাহ্‌র কাছে আমরা দোয়া করেন।

বিগত ফ্যাসিবাদী সরকারের উৎখাতে সম্প্রতি ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, সেসব শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার যাতে দ্রুত স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে পারে ও ন্যায় বিচার পায় তার জন্য মহান আল্লাহ্‌র কাছে আমরা দোয়া করি।

পাশাপাশি সম্প্রতি পূর্বাঞ্চলের বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। এই বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে রয়েছে। তারা বন্যাকবলিত এলাকাতে সাহায্য সুষ্ঠুভাবে পৌঁছে দেবার দায়িত্বও নিরলসভাবে পালন করে যাচ্ছে,’ বলেন তিনি।

মাওলানা শামীম আহমেদ আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদেরকে ভাল কাজের মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে বিএনপি সরকার গঠন করবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলেই সম্ভব বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category