জনগণের  জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে একাধিকবার ক্ষমতায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধোলাইখাল এলাকায় বৃক্ষরোপন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশ নায়ক তারেক রহমান আশার আলো দেখিয়েছেন বাংলাদেশকে।

ইশরাক অভিযোগ করেন, যারা একাত্তরে দেশবিরোধী ষড়যন্ত্র করেছিলো তারা সরকারকে ব্যর্থ করতে নানামুখী কাজ করছে।

তিনি বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব পেয়েছি। আমাদের আচরণ ও কর্মকাণ্ড যেনো দলের ভাবমূর্তি নষ্ট না করে। ইশরাক বলেন, যে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করেছি যা প্রচার করছি তা থেকে যেনো বিচ্যুত না হই।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষার কর্মসূচির দিকে মনোযোগী হতে হবে। আমরা কি পেলাম তা সেকেন্ডারি।

এছাড়াও তিনি বলেন, ঢাকা-৬ এ যারা মাদক- চাঁদাবাজি-দখলদারিত্বের সাথে যারা যুক্ত হবেন তারা প্রশ্রয় পাওয়ার সুযোগ পাবেন না।