লক্ষ্মীপুরে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে চন্দ্রগঞ্জে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব। ৯নং কুশাখালী ইউনিয়ন সাধারণ সম্পাদক হাজী আবুল কাসেমের সমন্বয়ে এতে সভাপতিত্ব করেন মোঃ নাছির উদ্দীন।
​পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপি সদস্য আবু তাহের মাস্টার এবং থানা বিএনপি নেতা মোঃ শরীফ উদ্দিন।
​প্রধান অতিথির বক্তব্যে চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। চন্দ্রগঞ্জ থানা এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। এই সামাজিক ব্যাধি দূর করতে দলীয় কোন্দল ভুলে সর্বস্তরের জনগণকে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
​সভাপতির বক্তব্যে মোঃ নাছির উদ্দীন বলেন, মাদকের থাবা থেকে আমাদের সন্তানদের বাঁচাতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। যেখানেই মাদকের ব্যবসা বা সেবন দেখাল হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
​অন্যান্য বক্তারাও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনগণ, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।