নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মহিলা সহ ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলার পর ইস্রাফিল (৩৪) মুজিব ‍উল্যা (৬৫) তোফায়েল আহম্মদ (৬০) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাদের একজনকে মাইজদি ও অপর দুইজনকে লাকুড়িয়া কান্দি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার বাদী মোবারক উল্যা জানান, তার সাথে মুজিব উল্যার সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে ঘটনার দিন প্রকাশ্যে স্বয়ংক্রিয় ও ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে মজিব উল্যার ভাড়াটিয়া ইস্রাফিল বাহিনী অতর্কিত হামলা চালায়। এতে সেলিনা আক্তার (৩৮) এবং তার ভাই বরকত উল্যা (৩৬), মোবারক উল্যা (২৬) ও মোর্শেদ আলম (২০), গুরুতর রক্তাত্ব জখম হয়। পরে স্থানীয়রা তাদেরেকে আহত অবস্থায় বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ও ১ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু হলে রাতেই ইস্রাফিল (৩৪) মুজিব ‍উল্যা (৬৫) তোফায়েল আহম্মদ (৬০) কে পুলিশ গ্রেপ্তার করেছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত (ওসি) সামছুজ্জামান বলেন, ঘটনার পর মামলার রুজু হওয়ার কয়েকঘন্টার মধ্যে একজনকে মাইজদী ও দুইজনকে লাকুড়িয়া কান্দি থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরেকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।