| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 3:21 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

অসহায় খফছের ও তার স্ত্রী শিল্পির বেগমের পাশে দাঁড়ালেন রক্ত সৈনিক টিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
  • 223 Time View
৯৩

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

মানবতার অনন্য দৃষ্টান্ত: বাগ ও শ্রবণপ্রতিবন্ধী দম্পতির পাশে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা শাখা।
জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে ওঠে যে, তা একা সামলানো অসম্ভব হয়ে পড়ে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টংগের আগলা উত্তর পাড়ার এক ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেন এক অসহায় দম্পতি। স্ত্রী বাগপ্রতিবন্ধী, তাছাড়া ভাঙা পায়ে কষ্ট করে খুঁড়িয়ে হাঁটেন। অন্যদিকে, স্বামীও বাগ ও শ্রবণপ্রতিবন্ধী, অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে আছেন, কিন্তু পরিচর্যার অভাবে দিন দিন আরও কষ্টকর হয়ে উঠছে তার জীবন। দেখাশোনার মতো পাশে কেউ নেই।
এই অসহায় অবস্থার চিত্র প্রথমে উঠে আসে শরীফ প্রেস নামক সংবাদ চ্যানেলের মাধ্যমে। এরপর একে একে নাগরিক টিভিসহ অন্যান্য গণমাধ্যমও এ বিষয়টি তুলে ধরে। সংবাদ দেখে দ্রুত এগিয়ে আসে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা শাখার টিম। মানবতার হাত বাড়িয়ে তারা খাবার সামগ্রী ও শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য দুটি কম্বল উপহার নিয়ে ছুটে যান সেই দম্পতির দোরগোড়ায়।
এই উদ্যোগে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম-এর সহায়তায় সংগৃহীত দুটি কম্বল তুলে দেওয়া হয় তাদের হাতে। অসহায় এই মানুষগুলোর কষ্ট কিছুটা লাঘবের আশায় রক্তসৈনিক টিম তাদের আশ্বাস দেন—এই মানবিক সহায়তা একদিনের জন্য নয়, বরং ভবিষ্যতেও তাদের পাশে থেকে সর্বদা সহায়তা করবেন।
এই দম্পতির জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। মানবতার এমন চর্চা সমাজকে এগিয়ে নিয়ে যাবে আরও এক ধাপ সামনে। রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা টিম সর্বদা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং আগামীতেও এই অসহায় মানুষগুলোর প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেবে।
মানবতা বেঁচে থাকুক, ভালোবাসা ছড়িয়ে পড়ুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category