| ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 22, 2026, 1:52 am
Title :
আমরা হিন্দু মুসলিম ভাই ভাই – হিংসা বিদ্বেষের ঠাঁই নাই: শাহাদাত হোসেন লাল শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন যশোরের শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ, এলাকায় আতঙ্ক থানায় জিডি

আমরা হিন্দু মুসলিম ভাই ভাই – হিংসা বিদ্বেষের ঠাঁই নাই: শাহাদাত হোসেন লাল

মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় বার্তা সম্পাদক:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
  • 0 Time View
২

কুড়িগ্রামের রাজারহাট সদর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজায় সবগুলো মন্দির পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন লাল।

উল্লেখ্য যে, এবারের শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিকালীন সময় থেকে সনাতনী ধর্মাবলম্বীদের আয়োজন সফল ও সার্থক করতে মন্দির গুলোর রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সবসময় পাশে দাঁড়িয়েছেন সকলের প্রিয় শাহাদাত হোসেন লাল।

পূজা মণ্ডপ পরিদর্শন কালে তিনি বক্তৃতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ কথা তুলে ধরেন।
তার মূল্যবান কথাগুলো সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের উৎসাহ ও উদ্দীপনা জুগিয়েছে।
এসময় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন লাল বলেন, ধর্ম যার যার উৎসব সবার।
জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমরা সবাই মানুষ।
আমরা ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে পারস্পারিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবো।

আগামীতে আপনারা যদি আমার পাশে থাকেন, রাজারহাট ইউনিয়নকে সম্প্রীতির মেলবন্ধনে একটি পরিবার হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

আমরা একে অপরের বিপদে আপদে সবসময় পাশে থাকবো।

আমরা সবাই ভাই ভাই- হিংসা বিদ্বেষের ঠাঁই নাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা চাই।
আপনারা আমার পাশে থাকবেন আপনাদের উছিলায় আল্লাহ পাক আমাকে যদি প্রতিনিধি হিসেবে সম্মান দান করেন আমি কাজের মধ্য দিয়ে প্রমান করে দিবো।
আমি প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবো। আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত নেক হায়াত দান করেন।
বৃক্ষের ফলে পরিচয়।
তাই বেশি কিছু বলতে চাই না। আপনাদের কাছে আমি দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

সেই সঙ্গে আপনাদের শারদীয় দুর্গোৎসবে পাশে থাকতে পেরে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সাথে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category