| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 3:17 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

ইসলামপুরে উৎসব মূখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
  • 294 Time View
১০২

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুরে উৎসব মূখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলানায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।

ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফ।

তিনি বলেন, পত্রিকা হলো জ্ঞানের ভান্ডার। ইত্তেফাক  জনপ্রিয় পত্রিকা। হাটাহাটি পা পা করে চড়াই উৎরাই পেরিয়ে ৭২ বছরের প্রদার্পন করেছে। আমি পত্রিকার সাফল্য কামনা করছি। সেই সাথে সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

এতে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,সাধারণ সম্পাদক হাফিজ লিটন,পল্লীকন্ঠ প্রতিদিন প্রতিনিধি আঃ সামাদ,মোহনা টিভি জেলা প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি ওসমান হারুনী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হোসেন রানা,দিগন্ত বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ,আলোকিত সকাল প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু,রুদ্র বাংলা প্রতিনিধি হোসেন শাহ ফকির, সাহিদুর রহমান, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি ফিরোজ মিয়া,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন,মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি হাসর আলী,মোতালেব হোসেন,শেখ আরেফিন সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ নেন।

পরে প্রয়াত ও কর্মরত সাংবাদিকদের দোয়া কামনা করে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category