| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি April 16, 2026, 11:12 pm
Title :
জমকালো আয়োজনে দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন! দীর্ঘ ছয় বছর পর মিউজিকে ফিরছেন আশিক, থাকছে নতুন ধারা ও চমক বরিশালে কর্মসংস্থান ব্যাংকের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত। বাকেরগঞ্জ বাখরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও বরণে দোয়া অনুষ্ঠান সম্পন্ন সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা পূর্বাচলে চাঁদাবাজির কেন্দ্রবিন্দু শ্যামল ভূঁইয়া, ব্যবহার হচ্ছে বিএনপির নাম বহিষ্কারের পরও স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে নববর্ষ শুভেচ্ছা প্রচারণা, রাজশাহীতে বিতর্ক সঠিক পথে থাকলে সফলতা আসবেই উদীয়মান উদ্যোক্তা ই-টপ ম্যাট্রেসর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সজল! 

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে লামার কুমারীতে পথসভা করেছেন পুলিশ সুপার বান্দরবান

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
  • 123 Time View

মুহাম্মদ এমরান
লামা-বান্দরবান

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে লামা থানাধীন কুনারী বাজার এলাকায় পথসভা করেছেন পুলিশ সুপার বান্দরবান।

১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকালে বান্দরবান লামা থানাধীন কুমারি পুলিশ ক্যাম্প বাজার এলাকার স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ও বাজার কমিটির সঙ্গে বাজারের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বিষয়ে ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক পথ সভা করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।

পথ সভায় পুলিশ সুপার মহোদয় ব্যবসায়ী, জনসাধারণ  ও সমাজের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পুলিশ সুপার মহোদয় তাদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এসময় পুলিশ সুপার আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের সকল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। যে কোনো প্রকার সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পুলিশ সুপার, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।

আরও উপস্থিত ছিলেন জনাব মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু ওমর, ক্যাম্পের ইনচার্জ জামিল আহমেদসহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category