| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি April 16, 2026, 8:08 pm
Title :
সাংবাদিকতা নেশা নয় এটি পেশা হিসেবে মর্যাদা দিতে হবে “বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” রেলওয়ে মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার : ‘মাস্টারমাইন্ড’ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা পূর্বাচলে চাঁদাবাজির কেন্দ্রবিন্দু শ্যামল ভূঁইয়া, ব্যবহার হচ্ছে বিএনপির নাম বহিষ্কারের পরও স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে নববর্ষ শুভেচ্ছা প্রচারণা, রাজশাহীতে বিতর্ক সঠিক পথে থাকলে সফলতা আসবেই উদীয়মান উদ্যোক্তা ই-টপ ম্যাট্রেসর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সজল!  রাজনীতির অগ্নিপরীক্ষায় থমকে গেছে শিক্ষা জীবন তবুও রাজপথ ছাড়েননি ছাত্রদল নেতা রাজিব হোসেন পাশা সাম্রাজ্যবাদী মার্কিনী- ইহুদিদের পণ্য বর্জন করুন মুহাম্মদ আতা উল্লাহ খান অনুমোদন বিহীন লেভেলিং ও অসাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং এর বিরুদ্ধে র‍্যাব-৭ এর বিশেষ অভিযান বাকেরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের পছন্দ অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ

চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
  • 76 Time View

মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল রাহিম (৩০) ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকায় মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরূপ তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল রাহিম এর কার্যক্রম এবং গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি শুরু করে।

বেশ কিছুদিন প্রযুক্তিগত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে জানা যায় যে, আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল রাহিম এর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় চাঁদাবাজি মামলা রয়েছে। আটককৃত আসামী আব্দুল্লাহ আল রাহিম খিলক্ষেত এবং বাড্ডা থানা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করে আসছিল।

র‍্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে সন্ত্রাসী আব্দুল্লাহ আল রাহিম ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ সকাল ০৬.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর আভিযানিক দল জানতে পারে যে, আটককৃত আব্দুল্লাহ আল রাহিম রাজধানী ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার খিলক্ষেত থানাধীন বাসা নং-৯, রোড নং- ১৯, নিকুঞ্জ-২ এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল (৭.৬২ মিমি), ০৮ রাউন্ড এ্যামোনেশন (গুলি), ০১ টি ম্যাগাজিন, ০১ টি ডিভিআর ও ০১ টি মোবাইল ফোনসহ অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল রাহিমকে গ্রেফতার করে।

আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অস্ত্রটি তার নিজের বলে স্বীকার করে। ধৃত আসামী অস্ত্রের মাধ্যমে খিলক্ষেত থানা এলাকায় লোকজনকে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করিয়া থাকে।

ধৃত আসামীর দখল ও নিয়ন্ত্রন হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বৈধতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বৈধতার স্বপক্ষে কোন লাইসেন্স দেখানো বা কোন সদুত্তর দিতে পারে নাই। ধৃত আসামী এক ও অভিন্ন উদ্দেশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের দখল ও নিয়ন্ত্রণে রেখে এলাকায় বিভিন্ন অপরাধ সংঘটন করে জনমনে ভীতি সঞ্চার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জনস্বার্থে র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ন ভবিষ্যতে এহেন অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category