| ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি October 14, 2026, 2:29 pm
Title :
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার দিনাজপুর বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন রাজশাহীতে তরুণীর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদা দাবি, আটক কথিত সাংবাদিক কাচু সুপ্ত প্রতিভা ও ঐতিহ্য বিকাশের অঙ্গীকারে ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি দিনাজপুর বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি. দিনাজপুর বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন

চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠায় গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
  • 240 Time View
৮৫

খান মেহেদী :- বরিশাল বিভাগের কেন্দ্রভূমি (প্রবেশদ্বার) বাকেরগঞ্জকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে আজ ২৮ এপ্রিল দুপুর ১১ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গর্বের বাকেরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বিক্রম দাস এবং সদস্য সচিব মোঃ সজল মাহমুদ সিকদারের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে অনন্যের মধ্যে গর্বের বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কেএম সাইফুল ইসলাম শিহাব, ভরপাশা ইউনিয়নের সদস্য সচিব গাজী নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম, মোঃ খায়রুল কাজী, মোঃ সাব্বির হোসেন, পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রিপন হাওলাদার, মোঃ তুহিন আকন, মোঃ মিরাজ হাওলাদার, মোঃ মেহেদী হাসান এবং বাকেরগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের নির্বাহী পরিচালক এইচএম রাহাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গর্বের বাকেরগঞ্জের সদস্যরা মনে করেন, ভৌগলিক অবস্থান, ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় বরিশাল বিভাগের বাকেরগঞ্জেই চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল নির্মাণের করা উচিৎ। ঢাকা-চট্টগ্রাম-খুলনা-সিলেট-রাজশাহীর মতো বড় বড় শহরগুলোর তুলনায় দেশের দক্ষিণাঞ্চলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অনেক পিছিয়ে। নদীপথে যোগাযোগের অসুবিধা, চিকিৎসক সংকট এবং পর্যাপ্ত হাসপাতালের অভাবে এ অঞ্চলের মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। দেশের দক্ষিণাঞ্চলের এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে তা হবে সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত, যা দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে।

বাকেরগঞ্জের অবস্থান পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র সৈকত কুয়াকাটা এবং বরিশাল সেনানিবাসের কেন্দ্রেই অবস্থিত। বাকেরগঞ্জ কে পুরো দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। বাকেরগঞ্জ থেকে চতুর্দিকে সড়ক ও নৌ পথে যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো এবং সহজ। বাকেরগঞ্জে যদি চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়, তাহলে অত্র বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠির লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। অন্যদিকে বরিশাল সেনানিবাসের দেশ প্রেমিক সৈনিক, পায়রা সমুদ্র বন্দর ব্যবহারকারী এবং সমুদ্র সৈকত কুয়াকাটার পর্যটকরা দ্রæতই আধুনিক, কম সময়ে ও উন্নতমানের সুচিকিৎসা পাবেন বলেও গর্বের বাকেরগঞ্জ মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category